শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর মঙ্গলবার (২১ এপ্রিল) তার রিপোর্ট পজেটিভ আসে। তাকে জিঞ্জিরায় করোনার জন্য বিশেষায়িত ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, গত রোববার অসুস্থ বোধ করায় ওই কারারক্ষীর করোনা সংক্রমণ সন্দেহে নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্টে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে জিঞ্জিরা ২০ শয্যা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহবুব আলম বলেন, করোনা আক্রান্ত কারারক্ষী ঢাকা কেন্দ্রীয় কারাগারে কখনো ডিউটি করেননি। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে পুরোনো কারাগারে ডিউটি করেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ বন্দিদের বিষয়টি দেখভাল করেন ওই কারারক্ষী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD