বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ‘মক্কা-মদিনায় হামলা করিনি’ টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, পাবেন যারা ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ সহস্রাধিক পুলিশ সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ‘মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না’: ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ৭ রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি আগামীকাল খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, পাবেন যারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ৭ নভেম্বর সাধারণ ছুটি কার্যকর হবে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে এ ছুটি অনুমোদন করা হয়েছে।

মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায় প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত বিশেষ পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হবে।

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত। ২৫ অক্টোবর (রোববার) থেকে সরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD