রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে বিমানের বিশেষ ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি দুবাই যাবে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। আগামী ৯ জানুয়ারি থেকে ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে বিমানের বিশেষ ফ্লাইট চালু হচ্ছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব চালু হওয়ায় ক্রমবর্ধমান যাত্রীচাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

১১ জানুয়ারি থেকে চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তাহেরা খন্দকার জানান, ৯ জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি ৪১৪৭ স্থানীয় সময় সকাল সোয়া ১০টা ১৫ মিনিটে ছেড়ে সকাল ১১টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে দুপুর ১২টার দিকে বিমানটি দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। সেটি স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে দুবাই পৌঁছাবে।

দুবাই ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে যাত্রীগণকে ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে বিমানের পক্ষ থেকে।

বিশেষ ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী প্রতিটি টিকিটের সর্বোচ্চ মূল্য ট্যাক্সসহ ৬৫ হাজার ৩২৯ টাকা এবং বিজনেস ক্লাসের একমুখী প্রতিটি টিকিটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৮৬ হাজার ৫৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় ফ্লাইটটির টিকিট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে। যাত্রীরা বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস সেন্টার মোবাইল নম্বর-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার: ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD