বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের প্রত্যাহার এবং গ্রামমুখী মানুষের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দীর্ঘ সময় ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে সহস্রাধিক যানবাহন আটকে আছে সড়কে।

স্থানীয়রা জানান, আজ সকাল থেকেই বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে আছে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

ট্রাফিক পুলিশ জানায়, ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বিপুলসংখ্যক মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ায় যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কিন্তু নির্বাচনী দায়িত্ব পালনে বেশির ভাগ পুলিশ সদস্য মাঠে থাকায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে রয়েছে মাত্র হাতেগোনা কয়েকজন।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস কালের কণ্ঠকে জানান, নির্বাচন উপলক্ষে আমাদের প্রায় সব সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শিমরাইলে মাত্র দুজন দায়িত্ব পালন করছি।

পর্যাপ্ত জনবল না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কে চলমান সংস্কারকাজের কারণে সেখানকার যানজটের প্রভাব এই সড়কেও পড়েছে। নির্বাচনী দায়িত্বে আমাদের বেশির ভাগ সদস্য চলে যাওয়ায় জনবল সংকটে যানবাহন নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি। আমাদের থানায় মাত্র চারজন পুলিশ সদস্য রয়েছে।

বাকিরা সবাই নির্বাচনী ডিউটিতে। তবুও আমরা যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD