শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে মির্জাপুরের গোড়াই নাহিদ কটনমিলের শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে ৫টার দিকে অবরোধ শুরু করে তারা।

এতে করে মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে ঈদে ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, নাহিদ কটন মিলের শ্রমিকদের ঈদ উপলক্ষে বোনাসসহ বেতন না দিয়ে মালিকপক্ষ তাদের বোনাস না দিয়ে শুধু অর্ধেক বেতন দিতে চাচ্ছেন। এ কারণে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাদ জানান, শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD