বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

ঈদযাত্রার গাড়ি চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। সড়কটিতে শুক্রবার ভোর থেকে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইলের কা‌লিহাতী উপ‌জেলার আনা‌লিয়াবা‌ড়ি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রা‌তে বঙ্গবন্ধু সেতুপ‌শ্চিম টোলপ্লাজা দুইবার কিছু সম‌য়ের জন‌্য বন্ধ ছিল ব‌লে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়া আজ বঙ্গবন্ধু সেতুর উপর এবং সেতুর ভায়াডাক্ট অং‌শে পরপর ক‌য়েকটি প‌রিবহন বিকল হয়ে পড়েছে। যদিও পরে সেগু‌লো অপসারণ ক‌রা হয়।

এ বিষয়ে এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ জা‌হিদ হাসান বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর দি‌কে পরপর ক‌য়েকটি গা‌ড়ি নষ্ট হওয়ায় গা‌ড়ির চাপ প‌ড়ে‌ছে মহাসড়‌কে। এতে সেতুপূর্ব গোল চত্ত্বর থে‌কে মহাসড়‌কের আনা‌লিয়াবা‌ড়ি পর্যন্ত গা‌ড়ির ধীরগ‌তি র‌য়েছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠিক হ‌য়ে যা‌বে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD