শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকা টেস্টে টাইগারদের সম্ভাব্য একাদশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে যায়।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ক্যারিবীয়দের ৩৯৫ রানের বিশাল টার্গেট দিয়েও দুর্ভাগ্য বশত হারে বাংলাদেশ। ১-০তে পিছিয়ে যাওয়া মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি বৃহস্পতিবার সকালে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।

হারলে হোয়াইটওয়াশ, জিতলে সিরিজে ১-১ ড্রয় করার সুযোগ। এমন কঠিন সমীকরণ সামনে রেখে সকাল সাড়ে নয়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

চট্টগ্রাম টেস্টে কুঁচকিতে চোট পাওয়ায় ঢাকা টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তার পরিবর্তে দলে ফিরেছেন তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার।

সাকিবের মতো একই অবস্থা তরুণ ওপেনার সাদমান ইসলাম অনিকের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় পড়ে গিয়ে আহত হন সাদমান। পরে বিসিবির মেডিকেল টিমের পরামর্শে দ্বিতীয় টেস্টে তাকে দল থেকে বাদ রাখা হয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ক্রেগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোসলি, এনকেরুমা বোনার, জার্মেইন ব্লাকউড, জশুয়া ডি সিলভা, রাহকিম কর্নওয়াল, কাইল মেয়ার্স, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD