মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

ঢাকা ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি, বেতন ৫৫,০০০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

বেসরকারি খাতের ঢাকা ব্যাংক লিমিটেড তাদের ফিউচার লিডার ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে সারা দেশে লোক নেবে ব্যাংকটি। যাঁরা ঢাকার বাইরে কাজ করতে চান না তাঁদের আবেদন করার দরকার নেই।

ঢাকা ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি, বেতন ৫৫,০০০
প্রতীকী ছবি: প্রথম আলো

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
বয়স: ২৩ এপ্রিল তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর।

বেতন: নিয়োগ পাওয়ার পর এক বছর শিক্ষানবীশকালে বেতন ৫৫,০০০ টাকা। সফলতার সঙ্গে প্রশিক্ষণকাল শেষে প্রিন্সিপাল অফিসার হিসেবে পদোন্নতি পাবেন এমটিওরা।

কর্মস্থল:
বাংলাদেশের যেকোনো স্থান।

শর্ত:
নিয়োগ পাওয়ার ঢাকা ব্যাংকে কমপক্ষে পাঁচ বছর চাকরি করতে হবে এমন চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে।

যেভাবে আবেদন:
আগ্রহী যোগ্য প্রার্থীদের বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ:
২৩ এপ্রিল ২০২২।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD