বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

ঢাকা মহানগরীতে দৈনিক পানির চাহিদা ৩২৫ কোটি লিটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঢাকা মহানগরীর দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে মোট দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার। পাশাপাশি ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫-৩০০ কোটি লিটার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস‌্য নিলোফার চৌধুরী মনির এ প্রশ্নের লিখিত উত্তরে স্থানীয় সরকার মন্ত্রী এ তথ‌্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

এদিনের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা মহানগরীর দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে মোট দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার।

যদিও গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে। ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫-৩০০ কোটি লিটার।
তিনি বলেন, পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল প্যাক (পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালাম সালফেট ও ক্লোরাইনেশন-এর মাধ্যমে পরিশোধন করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থারর গাইডলাইন অনুসরণ করে ওয়াসার নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত হওয়ার পর তা নেটওয়ার্কে সরবরাহ করা হয়। ঢাকা ওয়াসা মহানগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ৪০-৫০টি পানির নমুনা সংগ্রহ করে বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে পানির গুণগতমান নিশ্চিত করে থাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD