বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

তন্নি-তান্নি-রবিউল, ৩ ভাই-বোনের মৃত্যু নৌকা ডুবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩

সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (০২ জুলাই) দুপুরে সদর উপজেলার গোবিন্দপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো গোবিন্দপুর গ্রামের মাঝের বাড়ির সোহেল মিয়ার মেয়ে তন্নি (১২), তান্নি (৮) ও ছেলে রবিউল (৩)।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত শিশুদের বাড়ি হাওরের পারে। ঢলের পানিতে বন্দি হয়ে পড়ে তারা। শিশুদের মা-বাবা বাড়িতে না থাকায় নৌকায় করে সড়কে আসতে গিয়ে হাওরের স্রোতে নৌকাটি ডুবে যায়। কেউ সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

ওসি জানান, মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। সেগুলো ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD