শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

তাজমহলের সামনে আংটি বদল: ভেঙে গেলো বিদ্যুতের প্রেম-বিয়ে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জামাল। দুই বছর আগে আগ্রার তাজমহলের সামনে প্রিয় মানুষের হাতে আংটি পরিয়ে দেন এই ‘অ্যাকশন স্টার’। সেই মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিদ্যুৎ।

যদিও এই প্রেমের সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই অভিনেতা। তবে বিদ্যুতের ঘনিষ্ঠ বন্ধু নেহা ধুপিয়া বাগদানের তথ্য নিশ্চিত করেন। এদিকে জোর গুঞ্জন চাউর হয়েছে, ভেঙে গেছে বিদ্যুৎ-নন্দিতার বিয়ে। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে মিড-ডে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (১৫ মার্চ) লেখক ডিন পাণ্ডের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। এতে উপস্থিত হয়েছিলেন বিদ্যুৎ ও নন্দিতা। কিন্তু একসঙ্গে নয়। বরং এদিন তারা পরস্পরকে এড়িয়ে চলেছেন।

তা ছাড়াও একটি সূত্র সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেছেন, ভেঙে গেছে বিদ্যুৎ-নন্দিতার বিয়ে। তবে পূর্বের মতো এবারো মুখে কুলুপ এঁটেছেন বিদ্যুৎ-নন্দিতা।

২০১১ সালে ‘ফোর্স’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন বিদ্যুৎ। তারপর ‘কমান্ডো’, ‘বিল্লা টু’, ‘বাদশাহো’-এর মতো সিনেমা উপহার দিয়ে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি। বর্তমানে তার হাতে ৩টি সিনেমার কাজ রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD