সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে পালানোর ঘটনা তদন্ত করছে পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে পালিয়েছেন এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন। বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) ছিল। তবে ঘটনাটি প্রকাশ পায় রোববার। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

খামের মধ্যে কী ছিল তা জানা যায়নি। এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। ওই মোটরসাইকেল কিংবা চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালক এসে বিএনপি চেয়ারম্যানের গাড়িতে স্কচটেপ দিয়ে একটি খাম লাগিয়ে চলে যায়। ওই সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে ফুটেজ স্পষ্ট নয়। ওই খাম পুলিশের কাছে দেওয়া হয়নি। সিএসএফ’র কাছে রয়েছে।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম সমকালকে বলেন, আমরা এখনও মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি। তদন্ত চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD