সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ৪ ফেব্রুয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে নির্বাচনী সফরের নতুন তারিখ আগামী ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ওইদিন দুপুর ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।

বরিশাল সফরের নতুন তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরিন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে তারেক রহমানের রাজনৈতিক সফরের সিডিউল পরিচালনাকারী ব্যক্তি আমাকে ফোন করেন।

তিনি জানান, আগামী ৪ ফেব্রুয়ারি তারেক রহমান বরিশালে আসবেন। এটিই চূড়ান্ত তারিখ।

শিরিন আরও বলেন, ৪ ফেব্রুয়ারি তারেক রহমান যশোর থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন। তার আকাশপথে আসার সম্ভাবনা রয়েছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

এদিকে বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিভাগ ও মহানগরসহ সাংগঠনিক আট জেলার নেতাদের সফরের বিষয়টি জানাতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে দীর্ঘ প্রায় ২০ বছর পর গত ২৬ জানুয়ারি বরিশাল সফরের কথা ছিল তারেক রহমানের। পরে সেই তারিখ এক দিন পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে ২৪ জানুয়ারি বিকেলে ওই তারিখও পিছিয়ে দেওয়া হয়।

সে সময় সফরের নতুন তারিখ ঘোষণা করা হয়নি। সর্বশেষ বৃহস্পতিবার রাতে বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা করে বিএনপি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD