তাসকিন আহমেদের অন্যরকম ফিফটি। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৫৪ ম্যাচে ৫০ উইকেট শিকার করেছেন তারকা এই পেসার।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে আউট করে উইকেট শিকারের ফিফটি পূর্ণ করেন তাসকিন। এরপর আফগান আরেক ওপেনার আজমতউল্লাহ জাজাইকেও আউট করে তাসকিন।
জাতীয় দলের এই তারকা পেসার টেস্টের আদি ফরম্যাটে ১৩ ম্যাচ খেলে শিকার করেছেন ৩০ উইকেট। আর ওয়ানডেতে ৫৯ ম্যাচে শিকার করেন ৮১ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ১২৬ ম্যাচে ইতোমধ্যে ১৬২ উইকেট শিকার করেছেন ২৮ বছর বয়সী এই তারকা পেসার।