শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তাসকিনের পর লঙ্কান লিগে খেলার প্রস্তাব পেলেন হৃদয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

অল্প কদিনেই আন্তর্জাতিক ক্রিকেটে নজর কেড়েছেন তাওহিদ হৃদয়। এবার তিনি ডাক পেয়েছেন বিদেশি লিগেও।

শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি আসর লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছেন হৃদয়। গতবারের চ্যাম্পিয়ন দল জাফনা কিংসের হয়ে কয়েকটি ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের টপঅর্ডার এই ব্যাটারকে।

এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তাসকিনকে নিজেদের দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে ডাম্বুলা অরা।

এলপিএলের এবারের আসর শুরু হবে ৩০ জুলাই, চলবে ২০ আগস্ট। এ সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই। তাই তাসকিন-হৃদয় অনাপত্তিপত্র পেতেও পারেন।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে এবারের এলপিএলে খেলবেন মোহাম্মদ মিঠুন। নিলাম থেকে তাকে কিনেছে গল গ্লাডিয়েটর্স।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD