শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তিতাসের গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাৎ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে তিতাসের দেড় হাজার গ্রাহকের গ‌্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ফারুখকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম থেকে র‌্যাব-৪ এর সদস‌্যরা তাকে গ্রেপ্তার করেন।

সোমবার (৭ জুন) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

র‌্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিরপুর ও আশপাশের এলাকার তিতাস গ্যাসের গ্রাহকের বিল জমা দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হয়নি। ফারুখ নিজেকে তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD