স্টাফ রিপোর্টার : শর্ত সাপেক্ষে তিন টিকা ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে বিএমআরসি।
এই তিনটির মধ্যে একটি দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যস্ক। অন্য দুটি হচ্ছে ভারত বায়োটেক ও চীনের টিকা।
তবে মানবদেহে ট্রায়ালের আগে বানরের শরীরের ট্রায়ালের দিতে হবে। তারপর সেই কাগজপত্র বিএমআরসিতে জমা দিতে হবে। এসব কাজগ পত্র বিশ্লেষণ করে বিএমআরসি যথার্থ মনে করলে তারপর মানবদেহে ট্রায়ালের অনুমতি দেবে।
বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানতে চাইলে গ্লোব বায়োটেকের ডা. মহিউদ্দিন বলেন, আমরা শুনেছি শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। কোনো কাগজ পাইনি এখনো।