বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি দুই হাজার ছাড়ানোর পথে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা, নিখোঁজ ৪৩ হাজার বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো দক্ষিণ সুদানে ত্রাণকর্মীদের বহরে হামলা, নিহত ৫ ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন খামেনির বিদায় অনুষ্ঠানে সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

রংপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে মেহেদী হাসান রাব্বী (২২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ৪ জন খালাস পেয়েছেন।

বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. যাবিদ হোসেন এ রায় দেন। এই রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

যাবজ্জীবন সাজা পাওয়া আসামি মেহেদী হাসান রাব্বি জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন। অন্যদিকে মামলা থেকে খালাস পাওয়া ৪ জন হলেন, মনায়ারা বেগম, মোছা. মনি, নুরুজ্জামান ও আমিনুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার এক শিক্ষা কর্মকর্তা সন্তানদের লেখাপাড়ার সুবিধার্থে নগরীর ধাপ শ্যামলী লেন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তার বড় মেয়ে নগরীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণিতে পড়তেন। স্কুলে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে একই এলাকার ভাড়াটিয়া প্রতিবেশী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি গ্রামের নুরুজ্জামানের ছেলে মেহেদী হাসান রাব্বী প্রেমের প্রস্তাব দিতেন। এক পর্যায়ে রাব্বী ২০১৮ সালের ৭ জুলাই ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে ঢাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরে এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ১০ জুলাই রংপুর কোতোয়ালি থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে ঘটনার ৭ দিন পর ঢাকার আশুলিয়া থেকে অপহরণকারীসহ ওই ছাত্রীকে উদ্ধার করেন। প্রায় ৩ বছর আদালতে বিচারাধীন থাকার পর বুধবার (৬ অক্টোবর) মামলার রায় ঘোষণা করা হয়।

রায়ে অপহরণের অভিযোগে আসামি মেহেদী হাসান রাব্বীকে ১৪ বছর এবং ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। অপর ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল রউফ বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী খন্দকার রফিক হাসনাইন জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে ৪ জন খালাস পেয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD