শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

রোববার (৮ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করেছে ।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পঞ্চগড় হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় উত্তর থেকে বয়ে আসছে হিমেল হাওয়া। একই সঙ্গে বইছে শীত ও কুয়াশা। বিগত বছরের তুলনায় সারা দেশের মতো পঞ্চগড়ে শীতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। ফলে গত তিনদিন থেকে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশাছন্ন হয়ে পড়ে পুরো জেলা, সঙ্গে হিমালের হাওয়া পাল্লা দেওয়ায় অনুভূত হচ্ছে শীত।

এবিষয়ে পঞ্চগড় শহরের ভ্যানচালক রহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকে পঞ্চগড়ে খুব শীত পড়ছে। গত কালকের তুলনায় আজ অনেক বেশি শীত ও কুয়াশা পড়েছে।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস যা চলতি শীত মৌসুমের ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD