শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা

লা লিগার শিরোপার আরও কাছে পৌঁছে গেল এফসি বার্সেলোনা। আজ (শনিবার) ন্যু ক্যাম্পে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে তারা।

দীর্ঘদিনের গোলখরা কাটিয়ে ম্যাচে জোড়া গোল করেন ফেরান তোরেস। প্রথম গোলটি আসে ম্যাচের ৯ মিনিটে লামিন ইয়ামালের কর্নার থেকে হেডের মাধ্যমে। ২৫ মিনিটে ইয়ামালের চমৎকার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। শেষ অর্ধে অফসাইডের পতাকা না উড়লে হ্যাটট্রিক হতো তার।

১৮ বছর বয়সী ইয়ামাল লা লিগায় সর্বকনিষ্ঠ হিসেবে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমে উজ্জ্বল ছিলেন। তোরেসের গোলে সহায়তার পাশাপাশি দলের তৃতীয় গোলটি আসে তার পা থেকে।

২-০ তে পিছিয়ে থাকার পর পল লোজানোর গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল এস্পানিওল। এক পর্যায়ে বার্সা রক্ষণভাগে ভীতি ছড়ালেও শেষ পর্যন্ত তারা আর পেরে ওঠেনি।

চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর মাঠে নামেন ফ্রেঙ্কি ডি ইয়ং। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই মার্কাস র‍্যাশফোর্ডের করা চতুর্থ গোলটিতে দুর্দান্ত অবদান রাখেন এই ডাচ মিডফিল্ডার।

শুরুর দিকে একটি সহজ সুযোগ নষ্ট করলেও ম্যাচের শেষ দিকে ডি ইয়ংয়ের পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে দলের চতুর্থ গোলটি করেন র‍্যাশফোর্ড।
​
​রিয়াল জিরোনার সাথে ড্র করায় বার্সেলোনার জন্য এই জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জয়ের ফলে টানা ৩০টি ডার্বি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল তারা। ৩১ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৯, আর রিয়ালের ৭০।
​
লিগ শিরোপার পথে বড় ধাপ ফেললেও বার্সার সামনে এখন বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগ। আগামী মঙ্গলবার মেত্রোপলিতানো স্টেডিয়ামে আতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হারের পর লিগের এই আত্মবিশ্বাস তারা ইউরোপের মঞ্চে ধরে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD