রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

থাইল্যান্ডে ভারতীয় পর্যটককে মারধর নিয়ে যা জানা গেলো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

থাইল্যান্ডে এক ভারতীয় পর্যটককে মারধর করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস রোববার (৪ জানুয়ারি) জানিয়েছে, ঘটনাটি এখন ভাইরাল হলেও এটি ঘটেছে গত ২৭ এপ্রিল।

সংবাদমাধ্যমটি বলেছে, ওই পর্যটকের নাম রাজ জসুজা। তার বয়স ৫২ বছর। তিনি থাইল্যান্ডের পাতায়াতে ট্রান্সজেন্ডারের ‘সার্ভিস’ নেন। কিন্তু যে অর্থের বিনিময়ে চুক্তি করেছিলেন, সেটি দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে এক ট্রান্সজেন্ডার তাকে আটকান। ওই সময় আশপাশে থাকা তার আরও সঙ্গীরা এসে রাজের ওপর হামলা চালান।

ভিডিওতে দেখা গেছে, রাজের ওপর হামলার চেস্টা চালানো হচ্ছে। ওই সময় তিনি একটি গাড়িতে করে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু গাড়ি থেকে তাকে টেনে বের করে উপর্যপুরি লাথি, কিল ও ঘুষি মারতে থাকেন তারা।

তাদের হাত থেকে রাজকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। তার মাথা ও মুখে আঘাত ছিল। তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী চিকিৎসার জন্য পরে নেওয়া হয় একটি হাসপাতালে।

১৯ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভারতীয় পর্যটক রাজকে ওয়াকিং স্ট্রিট এলাকায় একট ট্রান্সজেন্ডারের সঙ্গে সার্ভিস শেষে বাকবিতণ্ডায় জড়ান। যা পরে হাতাহাতিতে রূপ নেয়। প্রথমে একজন তার পিছু নিলেও অন্যরা যোগ দেয়। প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, সার্ভিসের জন্য যে পরিমাণ অর্থের বিনিময়ে রাজ চুক্তি করেছিলেন, সেটি দিচ্ছিলেন না। এ নিয়ে মূলত দ্বন্দ্ব শুরু হয়।

থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পর রাজকে আনুষ্ঠানিকভাবে মামলা করতে বলবেন তারা। এরপর আইন অনুযায়ী পুরো ঘটনার তদন্ত করা হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইঘার

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD