সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

থাপ্পড় দেয়ায় প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় শুভ মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একদল যুবক। ঈদের দিন শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

নিহত শুভ পাঠানটুলীর মো. বশির মিয়ার ছেলে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এলাকার এক যুবককে চড়-থাপ্পড় দেয়ার ঘটনায় শুভকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও শুভ মিয়ার স্বজনরা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, অন্য এলাকা থেকে এক যুবক পাঠানটুলীতে গেলে কথা কাকাটির এক পর্যায়ে শুভ মিয়া তাকে চড়-থাপ্পড় দেন। এ ঘটনায় ওই যুবক তার বন্ধুদের ডেকে পাঠানটুলী বাসস্ট্যান্ডে এনে রাত ১১টার দিকে শুভকে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বশির মিয়া জানান, শুভ তার ছোট ছেলে। ব্রুনাই থেকে এক বছর আগে দেশে ফিরে এসেছে।শনিবার ঈদের রাতে নগরীর পাঠানটুলী বাসস্ট্যান্ড মোড়ে কয়েকজন যুবক রাম দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক জানান, নিহত ও অভিযুক্ত যুবকরা একই সঙ্গে চলাফেরা করতো। চড়- থাপ্পড় দেয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুভকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।শুভর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD