রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

‘থামো থামো’, আতঙ্কিত হয়ে বললেন পাইলট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

নিউইয়র্ক থেকে ফ্রান্সের প্যারিসে আসে একটি বোয়িং-৭৭৭ বিমান।

তবে যখন বিমানটি অবতরণ করতে যাবে ঠিক তখনই এটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পাইলট।

বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার মুহূর্তে পাইলট, তার সহযোগী পাইলট ও কন্ট্রোল টাওয়ারের মধ্যে হওয়া কথোপকথন সামনে এসেছে।

কন্ট্রোল টাওয়ারের সঙ্গে ঘটনাটি ঘটার আগে স্বাভাবিক কথাবার্তাই বলছিলেন পাইলট। যে মুহূর্তেই তিনি বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তখন সহ-পাইলটকে তিনি বলেন, ‘থামো থামো।’

এরপর পাইলট কন্ট্রোল টাওয়ারকে বলেন, আমি আপনাদের সঙ্গে পরে কথা বলছি।

এর খানিকবাদেই পাইলট কন্ট্রোল টাওয়ারকে বলেন, একটু আগে আমরা গো অ্যারাউন্ড (বিমান অবতরণ না করে অন্য কোনো উপায়ে চেষ্টা করা) সম্পাদন করেছি। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে আমরা সমস্যায় পড়েছিলাম। এখন বিমান ঠিকঠাক মতো কাজ করছে।

এদিকে এ ঘটনাটিকে ‘গুরুতর সমস্যা’ হিসেবে অভিহিত করে এই ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের বেসামরিক কর্তৃপক্ষ।

গুরতর সমস্যা সেই সময় বলা হয় যখন বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।

ফ্রান্সের বেসামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের ব্ল্যাকবক্সে থাকা আরও কথোপকথন যাচাই বাছাই করা হচ্ছে

সূত্র: এনডিটিভি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD