ক্রীড়া ডেস্ক : ইনিংস সেরা ১৪০ রান করে ফিরে গেলেন লাহিরু থিরিমান্নে। তাসকিন আহমেদ তাকে লিটন দাশের ক্যাচ বানান। ওশাডা ফার্নান্ডোর সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি ছিল তর।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১০৪.১ ওভারে ৩১৩/২ (ওশাডা ৫৩*, ম্যাথুজ ০*)
ওশাডার হাফ সেঞ্চুরি
দিমুথ করুণারত্নে আউট হওয়ার পর মাঠে নেমে ব্যাট হাতে দাপট দেখাছেন ওশাডা ফার্নান্ডোও। দ্বিতীয় দিন ডানহাতি এই ব্যাটসম্যান ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করেছেন চার মেরে। এজন্য ১৩২ বল খেলেছেন তিনি। একই সঙ্গে লাহিরু থিরিমান্নের সঙ্গে তার জুটি একশ পূর্ণ হয়। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০২ ওভারে ১ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৩০৯ রান।
শ্রীলঙ্কা তিনশ ছাড়িয়ে
দ্বিতীয় দিনের ষষ্ঠ ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে শ্রীলঙ্কাকে তিনশ রানের ঘরে নেন ওশাডা ফার্নান্ডো। ১ উইকেটে ২৯১ রানে দিন শুরু করেছিল তারা। লাহিরু থিরিমান্নের সঙ্গে তার জুটি একশতে পৌঁছানোর পথে।
স্বস্তির দেখা পেতে দ্বিতীয় দিন মাঠে মুমিনুলরা
ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে ভুগিয়েছে দুই সেশনেরও বেশি। করুণারত্নেকে ফিরিয়ে স্বস্তি ফেরানোর ইঙ্গিত দিলেও বাংলাদেশ দিন শেষে চাপা পড়েছে শ্রীলঙ্কার দুর্দান্ত পারফরম্যান্সের কাছে। প্রথম দিন শেষে ১ উইকেটে ২৯১ রান স্বাগতিকদের।
থিরিমান্নে ১৩১ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ৮২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে ৪০ রানে খেলছেন ওশাডা ফার্নান্ডো। তাসিকন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী ও মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে ধার না বাড়ালে সময়টা আরও কঠিন হয়ে দাঁড়াবে সফরকারীদের জন্য।