শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে দুই বাংলাদেশি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডাকাতের গুলিতে বিল্লাল হোসেন ও এমদাদুল হক নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত তার পরিবার। এর আগে বৃহস্পতিবার রাতে কেপটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বিল্লাল হোসেনের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় এবং এমদাদুল হকের বাড়ি কিশোরগঞ্জে।

জানা যায়, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান বিল্লাল হোসেন। তিনি কেপটাউনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে চাকরি করতেন। দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে সেই প্রতিষ্ঠানে ঢোকে ডাকাত দল। তারা নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারান বিলাল হোসেন ও তার আরেক সহকর্মী কিশোরগঞ্জ জেলার এমদাদুল হক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD