বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দগ্ধদের সবার শ্বাসনালি পুড়ে গেছে, কারও অবস্থা ভালো না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে চিকিৎসাধীন কারও অবস্থাই ভালো না। সবার শ্বাসনালি পুড়ে গেছে।

আজ রবিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিস্ফোরণে দগ্ধ ৩৭ জন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাদের মধ্যে ২৪ জন মারা গেছেন। প্রত্যেকেরই ৭০ থেকে ৮০ শতাংশ পোড়া। এখন যে ১৩ জন চিকিৎসাধীন তাদের কারও অবস্থাই ভালো না। সবার শ্বাসনালি পোড়া। পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

চিকিৎসাধীন ১৩জন হলেন- ইমরান (৩০), মামুন (২৩), আমজাদ (৩৭), আ. সাত্তার (৪০), হান্নান (৫০), আ. আজিজ (৪০), রিফাত (১৮), নজরুল ইসলাম (৫০), মো. কেনান (২৪), আবুল বাসার মোল্লা (৫১), মনির ফরাজী (৩০), শেখ ফরিদ (২১) ও মো. ফরিদ (৫৫)। তাদের মধ্যে ফরিদ, মনির ফরাজী, কেনান, আজিজ, আমজাদ ও আবুল বাশারকে আইসিইউতে রাখা হয়েছে।

জাহিদ মালেক বলেন, এই ঘটনায় অবহেলাজনিত কারণ দেখিয়ে মামলা হয়েছে। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কারও সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। দেশের সব হাসপাতালেই বার্ন ইউনিট করার পরিকল্পনা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ হন ৩৭ জন মুসল্লি। তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন। বাকি ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD