মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

দত্তক-সারোগেসিতে ৩ সন্তান, কেন নিজে গর্ভধারণ করেননি সানি লিওন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বলিউড অভিনেত্রী সানি লিওন এখন তিন সন্তানের মা। তবে তিনটি সন্তানই এসেছেন ভিন্ন ভিন্ন পথে—প্রথম কন্যাসন্তান দত্তক, পরের যমজ সন্তানের মা হয়েছেন সারোগেসির মাধ্যমে।

কিন্তু প্রশ্ন রয়ে গেছে, কেন নিজে সন্তান ধারণ করলেন না সানি? সেই উত্তরই দিলেন সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে।

পডকাস্টের শুরুতেই সোহা বলেন, “আজকের পর্বে আমরা বাবা-মা হয়ে ওঠার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব।”

এ সময় সানি জানান, ছোটবেলা থেকেই তার সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে ছিল। সেই ভাবনা থেকেই ২০১৭ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে মিলে দত্তক নেন কন্যা নিশাকে। পরের বছরই সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ ছেলে নোয়া ও অ্যাশর।

নিজে সন্তান ধারণ না করার কারণ জানাতে গিয়ে সানি বলেন, তিনি কখনোই সন্তান গর্ভে ধারণ করতে চাননি। সারোগেসির মাধ্যমেই সন্তানের মা হতে চেয়েছেন।

অভিনেত্রী জানালেন, সারোগেট মাকে প্রতি সপ্তাহে একটি মোটা অংকের টাকা দেওয়া হতো। সেই টাকায় ওই নারী একটি বাড়ি কিনে ফেলেন, এমনকি জমকালোভাবে বিয়েও করেন।

পডকাস্টে তাদের সঙ্গে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো। তিনি মহিলাদের স্বাস্থ্য ও মাতৃত্ব নিয়ে কথা বলেন। আর সানি জানান, পরিবার গঠনের পথ ভিন্ন হলেও মাতৃত্বের অনুভূতি সবার জন্য সমান।

উল্লেখ্য, ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি লিওন। তখন দু’জনই প্রাপ্তবয়স্ক কনটেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। এরপর মূলধারার সিনেমায় আসেন সানি। বর্তমানে তিন সন্তান নিয়েই ব্যস্ত তার সংসার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD