শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
অতীতের ফ্যাসিবাদ থেকে আগামীর ফ্যাসিবাদ হবে আরও ভয়াবহ : ডা. শফিকুর রহমান রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দী পুলিশ হেফাজতে চট্টগ্রামের চান্দগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সু চির কারাদণ্ডের মেয়াদ কমালেন প্রেসিডেন্ট হ্লেইং নিজ ক্যাম্পাস জাবিতে মরণোত্তর সম্মাননায় সিক্ত হুমায়ূন ফরীদি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ পাম্পে তেল নিতে গিয়ে আগুনে পুড়ল মাইক্রোবাস রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চলতি সপ্তাহে আসবে আরও ১ লাখ ৬৪ হাজার টন পরিশোধিত জ্বালানি

দলকে বিশ্বকাপে তোলার পর ৫৫ দিন আগে ছাঁটাই কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
দলকে বিশ্বকাপে তোলার পর ৫৫ দিন আগে ছাঁটাই কোচ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ৫৫ দিন বাকি। দল সাজানো গোছানোর চিন্তায় ব্যস্ত থাকার কথা কোচের। কিন্তু এমন সময়ে ছাঁটাই হতে হলো! সৌদি আরবের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে হার্ভে রেনার্ডকে।

৫৭ বছর বয়সী ফরাসি ২০২৪ সালের শেষ দিকে দ্বিতীয় দফায় সৌদি আরবের দায়িত্ব নেন।

এর আগে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশটির জাতীয় ফুটবল দলের ডাগআউটে ছিলেন। তার অধীনে ২০২২ সালের কাতার বিশ্বকাপ খেলেছিল দল এবং আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছিল প্রথম ম্যাচেই।

রেনার্ড এএফপি-কে বলেছেন, ‘এটাই ফুটবল… সৌদি আরব সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, এর মধ্যে দুইবার আমাকে নিয়ে। আর বাছাইপর্ব ও বিশ্বকাপ দুটোতেই এই দেশকে নেতৃত্ব দেওয়া একজন কোচই আছেন, সে আমি, ২০২২ সালে। অন্তত গর্ব করার মতো ব্যাপার আছে।’

জাম্বিয়া ও আইভরি কোস্টের সঙ্গে দুইবার আফ্রিকা কাপ অব নেশন্স জেতা রেনার্ড সৌদি আরবকে বিশ্বকাপে তুললেও নাটকীয়ভাবে তার দ্বিতীয় অধ্যায় শেষ হলো।

২০২৩ সালে সৌদি ছাড়ার পর ফ্রান্সের জাতীয় নারী ফুটবল দলের দায়িত্ব নেন তিনি। ২০২৩ বিশ্বকাপ ও ২০২৪ অলিম্পিক গেমসের কোয়ার্টার ফাইনালে তাদেরকে তোলেন। সৌদি আরবে দায়িত্ব নেওয়ার ১৪ মাস পর রবার্তো মানচিনি চলে গেলে তার জায়গায় বসেন রেনার্ড।

গ্রিসের সাবেক আন্তর্জাতিক ফুটবলার জর্জিওস ডোনিসকে রেনার্ডের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। ২০২৪ সাল থেকে আল খালিজের কোচ হিসেবে আছেন। ক্লাবটির সঙ্গে এখনো সৌদি আরব ফুটবল ফেডারেশনের আলোচনা চলমান।

সৌদি আরব এইচ গ্রুপে স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দের সঙ্গে খেলবে। সবগুলো ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। ১৯৯৪ সালের আসরে শেষ ষোলোতে উঠে সর্বোচ্চ সাফল্য পাওয়া দেশটি ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের মর্যাদা পেয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD