শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দাঁড়ানো ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দাঁড়ানো ট্র্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন (১৮) নামে এক হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছেন। শনিবার সকালে নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের উপজেলার জাওয়ানী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চলন্ত ট্রাকের হেলপার বিল্লাল হোসেন টাংগাইল জেলার কালহাতি উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের জাওয়ানী নামক স্থানে একটি বালুবাহী ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। জেলার দুর্গাপুর উপজেলা থেকে বালুবাহী আরেকটি দ্রুতগতির ট্রাক সকালে ওই স্থানে আসলে নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়ানোর ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের হেলপার বিল্লাল হোসেন ঘটনাস্থলে মারা যান।

পূর্বধানা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরা করা হয়েছে। নিহতের পরিবারের স্বজনের কাছে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD