শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

দাফনের আগে নড়ে উঠল নবজাতক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক জানিয়ে দেন নবজাতক মৃত। এরপর তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় কবরস্থানে। দাফনের মাত্র কয়েক মিনিট আগে নড়েচড়ে উঠে শিশুটি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঘটেছে এ ঘটনা।

জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার শাহিনুর বেগমের কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু হাসপাতাল থেকে সে মৃত জন্ম নিয়েছে এই বলে কার্টনে ভরে দিয়ে দেয় স্বজনদের কাছে। পরে তাকে দাফন করতে গেলে নবজাতকটি নড়েচড়ে বসে। এ সময় আবার দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নবজাতককে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা।

নবজাতকের বাবা ইয়াসিন গণমাধ্যমকে জানান, নবজাতক জন্ম নেওয়ার পর গাইনি ওয়ার্ডের লোকজন তাকে হ্যান্ড স্যানিটাইজারের একটি কার্টনে ভরে দেয়, বলে মৃত নবজাতক হয়েছে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কালশী কবরস্থানে দাফন করার জন্য। কিন্তু হঠাৎ করে কার্টনের ভেতর নড়ে ওঠে। তখন কার্টন খুলে দেখা যায় নবজাতক জীবিত আছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, নবজাতক এখন সুস্থ আছে। তবে কেন তাকে মৃত বলে দেওয়া হলো, এ বিষয়ে খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD