শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া (৪০) ও শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাশ আলী (৭০)। তারা দুজনই ইটনা থানার মৃগা ইউনিয়নের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ইটনা থানার ওসি মোর্শেদ জামান (বিপিএম) জানান, সকাল ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD