শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুই ডোজ টিকা নিয়েও করোনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে করোনায় আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মী সিরাজ মিয়া (৫০) মৃত্যু হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সিরাজ করোনা টিকার দ্বিতীয় ডোজও গ্রহন করেছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ফুসফুসে তীব্র সংক্রমণ ছড়িয়ে পড়লে ঢাকার উত্তর সিটি করপোরেশনের কভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সিরাজ মিয়া ১০ জুলাই জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি ১৬ জুলাই নমুনা পরীক্ষা করান। তাঁর করোনা নেগেটিভ আসে। শ্বাসকষ্ট থাকায় ওই দিনই সিটি স্ক্যান করানো হয়। এতে তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। ওই দিনই সিরাজকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর অক্সিজেন স্যাচুরেশন দ্রুত কমতে থাকে। অবস্থার অবনতি হলে গত শনিবার তাঁকে ঢাকায় পাঠানো হয়। কয়েক দিন ধরে তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু তাহের জানিয়েছেন, সিরাজ মিয়া করোনা টিকার দ্বিতীয় ডোজও নিয়েছিলেন। তিনি ডায়াবেটিসে আক্রান্ত থাকলেও তা নিয়ন্ত্রণে ছিল। পরীক্ষার পর করোনা নেগেটিভ এলেও সিটি স্ক্যান রিপোর্ট দেখে তাঁর করোনা হয়েছে বলে আমরা নিশ্চিত হই। তাঁর ফুসফুস ৯০ শতাংশ সংক্রমিত ছিল।

প্রসঙ্গত, সরকারি হিসাবে লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৬৫ জন মারা গেছে। তবে বেসরকারি হিসাবে এর সংখ্যা দ্বিগুণেরও বেশি বলে স্থানীয়ভাবে বলাবলি হচ্ছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD