শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুই লঙ্কান করোনামুক্ত, অনুষ্ঠিত হবে ম্যাচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১

স্পোর্টস রিপোর্টার : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। কিন্তু ম্যাচটিকে ঘিরে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। করোনায় আক্রান্ত হয়েছিলেন শ্রীলঙ্কা শিবিরের তিনজন। তবে আবারো পরীক্ষা করা হলে দুজন করেনামুক্ত হয়েছেন।

গতকাল করোনা পরীক্ষায় জানা যায়, তিন শ্রীলঙ্কান ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। তারা ছিলেন ইসুরু উদানা আর শিরান ফার্নান্ডো আর দলটির বোলিং কোচ চামিন্দা ভাস। এতে খেলা অনিশ্চয়তার মুখে পড়ে। আজ সকালে আবারও তাদের নমুনা নেওয়া হয়। রিপোর্টে শুধু শিরান ফার্নান্দো পজিটিভ এসেছেন। বাকি সবাই নেগেটিভ। ফার্নান্দোকে আইসোলেশনে রেখে ম্যাচ চালানো হবে।

আজ সকালে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘আইসিসির কোভিড প্রটোকল অনুযায়ী ম্যাচ না হওয়ার কোনো কারণ নেই। কেননা আক্রান্ত ক্রিকেটারদের আইসোলেটেড করে, বাকিদের করোনা টেস্ট করানোর মাধ্যমেই নিশ্চিতভাবেই বলয় রক্ষা করা যাবে। আমরা খেলা শুরুর জন্য প্রস্তত। তারপরও শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে আলাপ করতে হবে। ওরা কি বলে তার অপেক্ষায় আছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD