রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

কুষ্টিয়ায় অধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১২ জন। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ব্যাপক লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ভবানিপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ফরিদ শকাতি (৪৫)।

নিহত ফরিদ শকাতি ময়েন ফারাজির ছেলে ও লাবু শকাতি গ্রুপের সমর্থক।

স্থানীয়রা জানান, অধিপত্য বিস্তার নিয়ে বেশকিছু দিন ধরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক লিয়াকত আলী ওরফে রেজা মণ্ডল ও লাবু শাকাতি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

গত সপ্তাহে একজনকে মারধরের ঘটনায় দুপক্ষের বিরোধ আরও চাঙ্গা হয়ে ওঠে।

এর জের ধরে শনিবার ভোরে দেশীয় অস্ত্র নিয়ে রেজা মণ্ডল গ্রুপের লোকজন লাবু শকাতি গ্রুপের সমর্থদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট শুরু করে।

পরে লাবু শকাতি গ্রুপের লোকজন সঙ্গবদ্ধ হয়ে পাল্টা হামলা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। আহত ফরিদ শকাতিকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যায়।

কুষ্টিয়া মডেল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD