শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুবাই যাওয়া হলো না শাহাদাতের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার বিকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে উপজেলার ধলই সৈয়দ কোম্পানি ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম মো. শাহাদাত হোসেন (২২)। আগামীকাল শনিবার তার মধ্যপ্রাচ্যের দেশ দুবাই যাওয়ার কথা ছিল।

শাহাদাত ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সরদারপাড়ার মো. শাহাজাহানের ছেলে।

ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়ক দুর্ঘটনায় মো. শাকিল (১৫) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হন। তিনি একই এলাকার মোহাম্মদ করিমের ছেলে।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাত দুবাই যাওয়ার জন্য শুক্রবার বিকালে চট্টগ্রাম শহরে করোনা টেস্ট করিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফটিকছড়ি ফিরছিলেন।

পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের সৈয়দ কোম্পানির ঘাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই শাহাদাত ও আরোহী শাকিল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হওয়ার খবর পেয়েছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD