শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’! নভেম্বরেই ইরানে ব্যাপক হামলার ছক! সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

দুর্ভোগ কমাতে চালু হচ্ছে আরও ট্রেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা সংক্রমণের এই পরিস্থিতির মধ‌্যেও স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন সেবা চালু রেখেছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (২০ জুন) থেকে পোড়াদহ-গোয়ালন্দ ঘাট রুটে চালু হচ্ছে আরও পাঁচটি লোকাল ট্রেন। এছাড়া, ঢাকা-গাজীপুর সড়কপথে যাত্রী দুর্ভোগ কমাতে তিনটি বিশেষ ট্রেন আজ থেকে চালু হচ্ছে।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে গত ৫ এপ্রিল সরকার বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সরকার ২৩ মে দূরপাল্লার যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করে। এরপর ২৪ মে থেকে ট্রেন চালানোর ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে।

রেলের বহরে ১০২ জোড়া আন্তঃনগরসহ মোট ৩৬২ জোড়া যাত্রীবাহী ট্রেন রয়েছে। বিধিনিষেধের মধ্যে ইতিমধ্যে দুই ধাপে ৫২ জোড়া চালু হয়। প্রাথমিকভাবে সারাদেশে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন, ৯টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। এরপর ৯ জুন থেকে আরও ৯ জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালু হয়। এসব ট্রেনের অর্ধেক আসন ফাঁকা রাখা হচ্ছে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে।

এদিকে, মহামারি নিয়ন্ত্রণে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছিল। তবে ৮ জুন থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট কাউন্টারে বিক্রি শুরু হয়। ট্রেনের আসন সংখ্যার অর্ধেক ফাঁকা রাখার সিদ্ধান্ত বহাল রেখে রেলওয়ে জানিয়েছে, বাকি অর্ধেক আসনের টিকিট সমভাবে কাউন্টার এবং অনলাইনে বিক্রি করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD