শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম :

দুষ্পাপ্য গ্রুপের রক্ত দান করে প্রশংসিত হৃতিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

চিকিৎসা বিজ্ঞানের ভাষায়—বি নেগেটিভ গ্রুপের রক্ত বিরল; যা সচরাচর মেলে না। কিন্তু এই গ্রুপের রক্ত শরীরে বয়ে বেড়াচ্ছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। দুষ্পাপ্য গ্রুপের রক্ত দান করে প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রক্তদানের একটি ছবি টুইটারে পোস্ট করেন হৃতিক রোশান। ক্যাপশনে লিখেন, ‘আমাকে বলা হয়েছিল বি নেগেটিভ রক্ত খুবই দুষ্প্রাপ্য। মাঝেমধ্যেই হাসপাতালে এই গ্রুপের রক্তের ঘাটতি দেখা যায়। রক্তদানের সুযোগ করে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ।’ এরপর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন হৃতিক।

ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু দিন ধরে চর্চায় রয়েছেন হৃতিক। তার সঙ্গে সাবা আজাদের নাম জড়িয়েছে। একসঙ্গে হাতে হাত ধরে তারা ধরা দিয়েছেন পাপারাজ্জিদের ক্যামেরায়। এরপর থেকে জোর গুঞ্জন উড়ছে, চুটিয়ে প্রেম করছেন সাবা-হৃতিক। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই যুগল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD