শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দূরপাল্লার বাস চালুর দাবি জানালেন শাজাহান খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১

দ্রুত দূরপাল্লার যানবাহন চালুর দাবি জানিয়েছেন প‌রিবহন শ্র‌মিক নেতা ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।। ঢাকা মহানগর সড়ক প‌রিবহন শ্র‌মিক ইউ‌নিয়নের ব্যানা‌রের স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার পরিবহন চালু সহ পাঁচ দফা দা‌বি‌তে ঈ‌দের দিন সকাল ১০ থে‌কে বেলা ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন ক‌রেন প‌রিবহন মালিক ও শ্রমিকরা।

সায়েদাবাদ বাস টা‌র্মিনাল ভব‌নের সাম‌নে পূর্ব‌ নির্ধা‌রিত অবস্থান কর্মসূচিতে অংশ নি‌য়ে শাহজাহান খান বলেন, যেভা‌বে মানুষ গ্রা‌মে গেছেন, সেভাবে তারা আবার ফি‌রে আস‌বেন। তা‌দের ঘ‌রে আট‌কে রাখা যাবে না। তাই ফি‌রে আসা যাত্রী‌দের দু‌র্ভোগ কমা‌তে ক‌য়েক‌দি‌নের জন্য হ‌লেও দূরপাল্লার প‌রিবহন চালু করা জরু‌রি।

সাবেক এ মন্ত্রী আরও বলেন, ২০১৪ ও ১৫ সা‌লে সরকারবি‌রোধী‌দের জ্বালাও-পোড়াও আন্দোলনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিবহন শ্রমিকরা মাঠে ছিল। ৯৩ জন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। ওই সময় এক হাজারের মতো গাড়ি পুড়িয়ে মালিকদের সম্পদ নষ্ট করা হয়েছিল। ওই সময় প্রণোদনা দিয়েছিলেন এটা আমরা স্বীকার করি। আমরা সরকা‌রের পা‌শে আ‌ছি, আগামী‌তেও থাক‌বো।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD