জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ৫০ কেজি দেশীয় প্রজাতির রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মৎস্য অধিদপ্তর, সুনামগঞ্জের আয়োজনে পোনা মাছগুলো অবমুক্ত করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত ও অসংখ্য হাওর-বাওর নদীনালা আর খাল বিলে সমৃদ্ধ হচ্ছে সুনামগঞ্জ জেলা। এই জেলায় দেশীয় বিভিন্ন প্রজাতির অনেক সুস্বাদু মাছ ছিল। মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা আরও বেশি সচেতন হলে এবং তদারকি জোরদার করা হলে দেশীয় সুস্বাদু মাছের ঐতিহ্য আবারো ফিরিয়ে আনা সম্ভব।
লাইট নিউজ