শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

দেশের চিকিৎসা সেবা অনেক দেশকে হার মানিয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ায় হরগজ নয়াপাড়া ব্রিজের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণে সারাবিশ্ব আতঙ্কে। যেসব রাষ্ট্রে টাকা-পয়সার অভাব নেই, যন্ত্রপাতির অভাব নেই- তারাও করোনা সামাল দিতে হিমশিম খাচ্ছে। তবে বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রধান হাতিয়ার মাস্ক ব্যবহার। দেশে করোনা সংক্রমণ দ্বিতীয় তরঙ্গের প্রকোপ লক্ষ্য করা গেছে। সরকারি পদক্ষেপের সহযোগিতায় সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।

করোনাভাইরাস সংক্রমণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ওয়াজ মাহফিল, পূজা, ধর্মীয় অনুষ্ঠান, বিয়ে-শাদী সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ, বন্যাদুর্গত এবং ঘূর্ণিঝড়ে বিএনপি-জামায়াত নেতাদের দুর্গত মানুষের পাশে দেখিনি। তারাই আবার সরকারের সমালোচনা করে। সমালোচনা করে কোনো লাভ হবে না। জনগণ তাদের প্রত্যখ্যান করেছে, সাধারণ মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD