শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

দেশের প্রায় ৪৫ লাখ মানুষের টিকাদান সম্পন্ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
দেশের প্রায় ৪৫ লাখ মানুষের টিকাদান সম্পন্ন

স্টাফ রিপোর্টার : এখন পর্যন্ত দেশের প্রায় ৪৪ লাখ ৮৫ হাজার ৯৫৪ মানুষ করোনার ভ্যাকসিন টিকা গ্রহণ করেছেন। আর ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন ৫৭ লাখ ৭০ হাজার ১৯৮ জন।

আজ সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ একদিনে ভ্যাকসিন গ্রহণ করেছেন ৮৭ হাজার ৮৬০ জন। যার মধ্যে পুরুষ ৫০ হাজার ২৪৪ জন এবং নারী ৩৭ হাজার ৬১৬ জন। আর মোট ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ২৮ লাখ ৪৪ হাজার ৩৫৫ জন পুরুষ এবং ১৬ লাখ ৪১ হাজার ৫৯৯ জন নারী রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগে এ পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করেছেন ১৪ লাখ ২১ হাজার ৮১৬ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে সাত লাখ ২৩ হাজার ৪৯৫, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৯৩ হাজার ৪১৬, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ২৭ হাজার ১৬১, রাজশাহী বিভাগে চার লাখ ৮৯ হাজার ৫৮৭ জন, রংপুর বিভাগে চার লাখ ২৩ হাজার ১৯৮, খুলনা বিভাগে পাঁচ লাখ ৮৮ হাজার ৪৩৬, বরিশাল বিভাগে এক লাখ ৯৯ হাজার ৬৫ এবং সিলেট বিভাগে দুই লাখ ৪৩ হাজার ২৭৫ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হচ্ছে। ভ্যাকসিন দেয়ার প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে ভ্যাকসিন দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার ভ্যাকসিন নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD