সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন: ইসি সচিব পূজার আগেই হামলা করতে পারে পাকিস্তান, শঙ্কায় ভারত বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ হামের উপসর্গে দেশে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৫৬ সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নারী শিল্পীদের প্রতি কুরুচিপূর্ণ আচরণে অভিনেত্রী উর্বীর ক্ষোভ হরমুজে পুঁতে রাখা মাইনে আঘাত, তেলবাহী ট্যাংকারে আগুন বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ মার্কিন হামলার পর ইরানের পালটা আঘাত, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন: ইসি সচিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বর্তমানে দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, ৩১ জুলাই পর্যন্ত যে ভোটার নিবন্ধন হয়েছে, তা নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। চূড়ান্তভাবে যে ভোটার লিস্ট করা হয়েছে, সেই অনুযায়ী আমাদের বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

তিনি বলেন, গত ১৪ মে আমি প্রাথমিকভাবে যে হিসাব দিয়েছিলাম, তা থেকে ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। আমাদের এই মুহূর্তে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

আখতার আহমেদ আরও বলেন, পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন। এই ভোটার নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনে যাবো।

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময়সূচি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন। আমি সেই অনুযায়ী কাজ করছি। নির্বাচনের সূচিটা জানতে পারার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেব।

তিনি জানান, ভোটকেন্দ্রের সংখ্যা নির্ভর করছে কোন স্তরের ভোটটা হবে সেটার ওপর। এখনো সেটা ঠিক হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD