শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

দেশের ২১ অঞ্চলে শৈত্যপ্রবাহ, থাকবে আরও তিনদিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : সারাদেশে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি আজ শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলাসহ ২১টি অঞ্চলের ওপর দিয়ে আজ মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের ১০ জেলাসহ মাদারীপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনার ঈশ্বরদী, নওগাঁর বদলগাছী, দিনাজপুর, পঞ্চগড়ের তেঁতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট, বরিশাল ও বরগুনার খেপুপাড়া অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু এলাকায় তা অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও তিনদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। অপরদিকে গতকালের মতো আজও (মঙ্গলবার) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রা আজ আরও কমেছে। ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা নেমে আজ হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ একই তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলেও।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD