রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

দেশে আটকেপড়া প্রবাসীদের আমিরাতে ফিরতে হবে ৩১ মার্চের মধ্যে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : বিভিন্ন দেশে অবস্থানরত অভিবাসী যারা ছয় মাসেরও বেশি সময় ধরে নিজ নিজ দেশে আটকা আছেন, তাদের ফেরার সুযোগ হয়েছে। ৩১ মার্চের মধ্যে ছুটিতে গিয়ে করোনাভাইরাসের কারণে আটকে পড়া প্রবাসীদের ফিরতে বলেছে আমিরাত সরকার।

দুবাইয়ের বাজেট এয়ার লাইন্স ফ্লাই দুবাইয়ের নিজস্ব ওয়েবসাইটের ঘোষণায় বলা হয়েছে- আমিরাতের ভিসাধারী যারা ছয় মাসের অধিক সময় যাবৎ আমিরাতের বাইরে আটকা পড়ে রয়েছেন, তারা ৩১ মার্চ ২০২১ এর মধ্যে আমিরাতে ফিরে আসতে পারবেন।

এদিকে আমিরাতের প্রভাবশালী দৈনিক খালিক টাইমস ও অন্যান্য মাধ্যম থেকে জানা যায়, দুবাই হতে ইস্যুকৃত বৈধ ভিসাধারী, যাদের ভিসার মেয়াদ আছে তারা জেনারেল ডিরেক্টরেট অব ফরেইনার্স অ্যাফেয়ার্স (GDRFA) হতে প্রাপ্ত অনুমোদন পূর্বক টিকিট বুকিং করতে পারবেন।

দুবাইয়ের যাত্রীদের অনুমোদনের জন্য ওয়েবসাইট-

https://amer.gdrfad.gov.ae/visa-inquiry Watts WICOS ভিসাধারীদের অনুমোদন গ্রহণের ওয়েবসাইট https://smartservices.ica.gov.ae/echannels/web/client/defa

দুবাই এয়ারপোর্ট দিয়ে আসার জন্য দেশ থেকে আসার আগে PCR টেস্ট করে ৯৬ ঘণ্টার মধ্যে সফর করতে হবে এবং দুবাই অবতরণ করে আবারো একটি PCR টেস্ট করতে হবে। দেশ থেকে আসার সময় যাত্রীদের PCR টেস্টের নেগেটিভ রেজাল্টের একটি প্রিন্টকপি সঙ্গে থাকতে হবে, যেখানে ইংরেজিতে বা আরবিতে টেস্টের রেজাল্ট লেখা থাকবে।

সূত্র : যুগান্তর

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD