শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে এক কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৭৫৮ ডোজ টিকা প্রদান করা হয়েছে। টিকার এসব ডোজের মধ্যে রয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

টিকার এক কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৭৫৮ ডোজের মধ্যে এক ডোজ নিয়েছেন ৯১ লাখ ৬৯ হাজার ৭৫৯ জন এবং দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৬৭ হাজার ৯২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৫৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৬ হাজার ৮৮৭ জন। অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়ার মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া বাকি আছে। এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কারণ এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দেয়নি।

এ পর্যন্ত ফাইজারের টিকা দেওয়া হয়েছে ৫৩ হাজার ৪২৩ ডোজ, সিনোফার্মের ২৭ লাখ ৪২ হাজার ১৮৬ ডোজ এবং মডার্নার ৮ লাখ ৪৪ হাজার ২০৯ ডোজ।

সোমবার (২ আগস্ট) পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ১ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৫২৬ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD