শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে এলো প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ ভেন্টিলেটর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসকদের উপহার হিসেবে পাঠানো ২৫০টি মোবাইল ভেন্টিলেটর ঢাকায় এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে তারা এই উপহার পাঠিয়েছেন।

শনিবার (২৪ জুলাই) রাতে ভেন্টিলেটরগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।

এর আগে, শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, বিমানবন্দরে উপস্থিত থেকে মোবাইল ভেন্টিলেটর মেশিন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসকদের পাঠানো মোবাইল ভেন্টিলেটরগুলো রাত সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়া আহমেদ সাজেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাসান, ডা. হাফিজ হাসান, ডা. মাহমুদুজ্জামান বাপ্পি ও কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমান মোবাইল ভেন্টিলেটরগুলো উপহার হিসেবে পাঠিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD