শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে টিকার মজুত ১ কোটিরও কম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ থেকে ‍সুরক্ষায় দেশে যেসব টিকা এসেছে তার বেশিরভাগই দেওয়া হয়ে গেছে। ভ্যাকসিনের মজুত কমে ১ কোটিরও কম হয়ে গেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৭২০ ডোজ। এর মধ্যে ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ১৫০ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ৯২ লাখ ১৫ হাজার ৫৭০ ডোজ।

২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ১৫০ ডোজের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৯৫৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৯ লাখ ৩০ হাজার ১৯৬ জন। দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্নার ভ্যাকসিন এবং চীনের তৈরি সিনোফার্ম।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ কেউ পাননি, তবে এদিন এই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ হাজার ৫৭৬ জন। এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৬ হাজার ৫৮ ডোজ।

পাশাপাশি মঙ্গলবার ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯১ হাজার ৭৯০ জন। আর এ পর্যন্ত ফাইজারের টিকা দেওয়া হয়েছে ৯১ হাজার ৭৯০ ডোজ।

মডার্নার টিকা এ পর্যন্ত দেওয়া হয়েছে ২৬ লাখ ৩৭ হাজার ১৮৮ ডোজ। ৮১ লাখ ৩ হাজার ১১৪ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখনও পর্যন্ত।

এদিকে এখনও পর্যন্ত টিকার জন্য সারাদেশে নিবন্ধন করেছেন ৩ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৪৬৬ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD