বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: মেট্রোরেলে তরুণদের অভিনব প্রতিবাদ

দেশে নারীর চেয়ে পুরুষের তিনগুণ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

দেশে করোনায় আক্রান্ত হয়ে নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার তিনগুণ। আর শনাক্তেও নারীর তুলনায় পুরুষের হার দ্বিগুণেরও বেশি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

আইইডিসিআরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ২৯২ জনে। এর মধ্যে ৭১ শতাংশ পুরুষ এবং বাকি ২৯ শতাংশ নারী।

একইভাবে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৩৪৩ জনের। যার মধ্যে ৭৭ শতাংশ পুরুষ এবং বাকি ২৩ শতাংশ নারী।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, পুরুষের মৃত্যু বেশি হওয়ার কারণের বিষয়ে কোনো গবেষণা নেই। এর কোনো সুনির্দিষ্ট কোনো কারণও নেই। যেহেতু পুরুষরা বাইরে বেশি যান, সে কারণে তারা বেশি সংক্রমিত হতে পারেন। এর বাইরে পুরুষের তুলনায় নারীরা সর্তকও বেশি থাকেন।

শুধু বাংলাদেশেই এ চিত্র নয়, সারা বিশ্বেই একই অবস্থা। করোনা ভাইরাসের তথ্য প্রকাশ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের এক পরিসংখ্যানে দেখা যায়, মৃতদের মধ্যে ৬১ দশমিক ২ জন পুরুষ এবং বাকি ৩৭ দশমিক ৮ জন নারী।

এ বিষয়ে বাংলাদেশের কোনো গবেষণা না থাকলেও অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সাপ্তাহিক স্বাস্থ্য জার্নাল ইউরোপিয়ান হার্ট জার্নালে এ বিষয়ে একটি গবেষণা তথ্য পাওয়া গেছে।

যাতে বলা হয়েছে, পুরুষের শরীরে বিশেষ এক ধরনের এনজাইম বেশি মাত্রায় থাকায় তাদের মৃত্যুহার বেশি। এনজাইমটি করোনা ভাইরাসের অনুকূলে কাজ করায় ভাইরাসটি প্রবলভাবে পুরুষের শরীরের কোষগুলোকে আক্রমণ করে। অপরদিকে নারীর শরীরে এই এনজাইমের পরিমাণ পুরুষের চেয়ে অনেক কম থাকায় করোনায় তাদের মৃত্যুহার কম।

লাইটনিউ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD