শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে পৌঁছেছে ১০ লাখ ডোজ টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
দেশে পৌঁছেছে ১০ লাখ ডোজ টিকা

স্টাফ রিপোর্টার : চীন থেকে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টিকার চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

জানা গেছে, ৩০ লাখ ডোজ টিকার মধ্যে বাকী ২০ লাখ ডোজ টিকা আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতেই দেশে এসে পৌঁছাবে।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের প‌রিচালক ও লাইন ডিরেক্টর ড. শামসুল হক বিষয়টি গণমাধ্যমের কাছে বাংলাদেশে ৩০ লাখ ডোজ টিকা আসার বিষয়টি নিশ্চিত করেন।

চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান দেশে আসে ২ জুলাই। পরদিন সিনোফার্ম থেকে ১০ লাখ ডোজ টিকা আসে। সর্বশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে আরও ২০ লাখ ডোজ টিকা দেশে আসে। সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। দ্বিতীয় দফায় ১৩ জুন আরও ৬ লাখ টিকা পাঠায়। সব মিলিয়ে মোট ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। এখন আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD