বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

দেশে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

প্রতি সপ্তাহেই হলিউড সিনেমাভক্তদের জন্য নতুন ছবি মুক্তি দেয় স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহে আরও দুটি সাড়া জাগানো ছবি নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে রয়েছে জনপ্রিয় জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ এবং ‘২৮ ইয়ারস লেটার’। দুটি সিনেমাই শুক্রবার (৪ জুলাই) মুক্তি পাবে।

‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ হলিউডের অন্যতম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। যেটি পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’র একটি স্বতন্ত্র সিক্যুয়েল, যা চতুর্থ জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা এবং জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির সামগ্রিকভাবে

সপ্তম কিস্তি। ১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচার্সের এই ছবি এরই মধ্যে দর্শকদের বিশেষ আগ্রহ তৈরি করেছে। ছবির প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন। তার সঙ্গে আরও আছেন মাহেরশালা আলী এবং জোনাথন বেইলি। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এ যাবৎ পর্দায় এসেছে এই সিরিজের ৬টি সিনেমা। সব ছবিই দর্শকমহলে আলোড়ন তুলেছে। এবার আসছে নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’।

চলতি বছর হলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর হরর সিনেমা মুক্তি পাচ্ছে এবং বক্স অফিসে দারুণ পারফর্মও করছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো ‘২৮ ডেজ লেটার’ সিরিজের নতুন ছবি ‘২৮ ইয়ারস লেটার’। গত ২০ জুন মুক্তি পাওয়া এ সিনেমাটি উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করেছে। বক্স

অফিস মোজোর তথ্য অনুযায়ী ছবিটি উদ্বোধনী দিনে আয় করেছে ১৪ মিলিয়ন ডলার। এটি এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন যত টাকা খরচ করে বানানো হয়েছিল, মুক্তির এক সপ্তাহের মধ্যেই তা আয় করে ফেলেছে ‘২৮ ইয়ার্স লেটার’। সারা বিশ্বে ৫৬৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মারফি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD